প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : ৩৯)

X
সেনাবাহিনীর আর্থিক সহায়তা
নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের পক্ষ থেকে হাসপাতাল এলাকার মোঃ আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছা: নাছিমা বেগম’কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়ের নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন।
উল্লেখ্য, মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন কিডনি ও লিভার এবং মোছা: নাছিমা বেগম দীর্ঘদিন যাবৎ জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি উক্ত এলাকার জনপ্রতিনিধি কর্তৃক জোনকে অবগত করায়, জোন কমান্ডার বর্ণিত রোগীদের উন্নত চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় জোন জোন কমান্ডার মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সহায়তা প্রাপ্ত মোঃ আমিনুল ইসলাম এবং মোছা: নাছিমা বেগম নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।