উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা

2026-05-13T21:27:07+00:00
2026-05-13T21:27:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৬৪)
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
X

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। 

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব৷ আমাদের টার্গেট হলো, একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।

মন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে, এজন্য আমরা আস্তে আস্তে সিনকোনাইজ করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy