মধ্যরাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

শিক্ষা

মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তারা এই বিক্ষোভ করেছেন।

2026-05-14T08:22:39+00:00
2026-05-14T08:22:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:২২ এএম   (ভিজিট : ৪৮)
কুয়েত মৈত্রী হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন ছাত্রীরা
X

কুয়েত মৈত্রী হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন ছাত্রীরা

মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তারা এই বিক্ষোভ করেছেন।

বুধবার (১৩ মে) রাত ১১টার ঠিক পরেই কুয়েত মৈত্রী হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন ছাত্রীরা। এসময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।

ছাত্রীদের অভিযোগ, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বাজেট বরাদ্দ আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই।

তাদের আরও অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




  বিষয়:   বিক্ষোভ  ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy