নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রাথমিক পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

2026-05-14T09:26:06+00:00
2026-05-14T09:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ২৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রাথমিক পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

যদিও পে-কমিশনের সুপারিশে উল্লেখিত পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির তুলনায় বাস্তবায়নের হার কিছুটা সীমিত হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল একবারে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। প্রথম পর্যায়ে মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি কার্যকর হতে পারে, যা কমিশনের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কাঠামোর তুলনায় অপেক্ষাকৃত কম হলেও সরকারি চাকরিজীবীদের জন্য তা উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে। পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা সংযোজনের পরিকল্পনা রয়েছে।


পে-কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য পূর্ণ বাস্তবায়নে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় প্রয়োজন হওয়ায় অর্থ মন্ত্রণালয় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

এছাড়া বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো সম্পর্কেও কাজ এগিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন মিললে আগামী বাজেটেই নতুন পে-স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রথম ধাপের সুবিধা আগামী অর্থবছর থেকেই কার্যকর হতে পারে এবং ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ নবম পে-স্কেল ও সংশ্লিষ্ট ভাতাগুলো বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এতে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে সরকারি চাকরিজীবীরা উল্লেখযোগ্য স্বস্তি পেতে পারেন। 




  বিষয়:   সরকারি  অগ্রগতি  পে-স্কেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy