রাজবাড়ীতে বজ্রপাতে অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মে) বিকেলে

2026-05-14T11:44:18+00:00
2026-05-14T11:44:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বজ্রপাতে অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৬১)
রাজবাড়ীতে বজ্রপাতে অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু
X

রাজবাড়ীতে বজ্রপাতে অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এ বিষয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অসচ্ছল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy