প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ৮৮)

X
আনিস আলমগীর
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
তবে আদালত তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদনটি নামঞ্জুর করে তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত শুনানি শেষে সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিনের আবেদন গ্রহণ করেছেন।
একইসঙ্গে তার বিদেশযাত্রার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, যার ফলে এখন থেকে তার বিদেশ ভ্রমণে আর কোনো আইনি বাধা নেই। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদনটি আদালত গ্রহণ করেননি।