আড়াইহাজারে উৎসবমূখর পরিবেশে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ ইন

2026-05-14T16:03:32+00:00
2026-05-14T16:03:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে উৎসবমূখর পরিবেশে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৩৩)
আড়াইহাজারে উৎসবমূখর পরিবেশে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

আড়াইহাজারে উৎসবমূখর পরিবেশে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ  ইন বাংলাদেশ"  সংক্ষেপে পার্টনার প্রকল্পের আওতায় উৎসবমূখর পরিবেশে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আড়াইহাজার নারায়ণগঞ্জ কর্তৃক উক্ত সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক  (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ জহিরুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়া। 

তিনি জানান, পার্টনার প্রকল্পটি সারা বাংলাদেশে একযোগে চলমান আছে। এই প্রকল্পর আওতায় বিভিন্ন উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) স্কুল বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে  ধান,  তেল বীজ,  ভুট্টা ও পুষ্টি এই চার ধরনের স্কুল পরিচালিত হচ্ছে । আড়াই হাজার উপজেলায় ধানের পিএফএস হয়েছে, হয়েছে তেলের পিএফএস, ভুট্রার পিএফএস।  

অনেক গুলো পিএফএস স্কুল পরিচালিত হয়েছে। প্রতিটি পিএফএস স্কুল ২৫ জন কৃষক কৃষাণীর সমন্বয়ে গঠিত। স্কুলগুলোতে মোট ১০ টি ক্লাস অনুষ্ঠিত হয়। সফলতার সাথে ১০টি ক্লাস শেষ হওয়ার পর প্রতিটি স্কুলকে ফারমারস সার্ভিস সেন্টার হিসেবে রুপান্তর করা হয়। এই সার্ভিস সেন্টার গুলর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ক্লাস্টার প্রদর্শনী আকারে কৃষকের মাঠে বাস্তবায়ন করা হয়। আধুনিক জাতের ফসল, পানি সাশ্রয়ী প্রযুক্তি, বীজ উৎপাদন প্রযুক্তি, উত্তম কৃষি চর্চায় আওতায় গ্যাপ প্রদর্শনী। তাছাড়া উক্ত প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে কৃষকের দক্ষতা উন্নয়নের কার্যক্রম চলমান আছে। আর এভাবেই প্রকল্পটির মাধ্যমে কৃষি সেক্টরের রুপান্তরের জন্য উপজেলা কৃষি অফিস প্রতিনিয়ত কাজ করা যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy