শিবপুরে সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’।কালো রঙের

2026-05-14T16:51:47+00:00
2026-05-14T16:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৮২)
শিবপুরে সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’
X

শিবপুরে সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার সবচেয়ে বড় ষাঁড় গরু হিসেবে আলোচনায় এসেছে ‘কালা পাহাড়’। 

কালো রঙের সুঠাম দেহের অধিকারী এই শান্ত স্বভাবের গরুটি এখন বিক্রির জন্য প্রস্তুত। 

উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজনগর গ্রামের আব্দুর রহমান টিটু'র (01720911973) খামারে পরম যত্নে বেড়ে ওঠা এই গরুটির বিশাল আকৃতি আর ওজনের কারণে এলাকাভেদে এটি ‘কালা পাহাড়’ নামেই পরিচিতি পেয়েছে। 

খামারি জানান, কোনো প্রকার ক্ষতিকারক ওষুধ বা স্টেরয়েড ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন- ঘাস, খৈল, ভুষি আর কুঁড়া খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।

গরুটির মালিক জানান, "আমি অত্যন্ত শখ করে গরুটিকে লালন-পালন করেছি। শিবপুরের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু বলে দাবি করছি। আসন্ন কোরবানির জন্য আমি এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং উপযুক্ত দাম পেলে গরুটি ছেড়ে দেব।"

এদিকে কালা পাহাড়ের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ তো বটেই, দূর-দূরান্ত থেকেও পাইকার ও ক্রেতারা গরুটিকে দেখতে আসছেন। স্থানীয়রা বলছেন, শিবপুরে এবার কোরবানির পশুর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে এই কালা পাহাড়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy