প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ৪৪)

X
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় এ বৈঠক হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।
মতবিনিময়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।