শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ

2026-05-14T18:21:32+00:00
2026-05-14T18:21:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস নিয়ে নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ২০১)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
X

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ নির্দেশনার কথা জানিয়েছেন।

ইএমআইএস সেলের এ প্রোগ্রামার বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধানদের ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হয়। আর মে মাসের বেতন সাবমিট শুরু হয় বৃহস্পতিবার (১৪ মে) থেকে। এসংক্রান্ত চিঠি জারি করা হয়।’

মাউশি জানায়, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করেন। যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতা ও বোনাস ছাড়ের ব্যবস্থা করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy