দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রধান বিচারপতির

অনলাইন ডেস্ক

আইন-আদালত

আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩,৮৪২ (তিন হাজার আট শত বিয়াল্লিশ) টি পুরাতন ক্রিমিনাল মিস

2026-05-14T18:38:19+00:00
2026-05-14T18:38:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রধান বিচারপতির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৯১)
হাইকোর্ট
X

হাইকোর্ট

আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩,৮৪২ (তিন হাজার আট শত বিয়াল্লিশ) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রীট মোশন বেঞ্চে ৩,২৬২ (তিন হাজার দুই শত বাষট্টি) টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি করা হয়েছে। 

হাইকোর্ট বিভাগে আজ পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৭,১০৪ (সাত হাজার এক শত চার) টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। 

উল্লেখ্য, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রীট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। 

বিগত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রীট মোশন বেঞ্চসমূহের বিচারপতি মহোদয়গণ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy