নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী

বুলেটিন ডেস্ক

শিক্ষা

অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2026-05-14T19:10:45+00:00
2026-05-14T19:13:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ৭৯)
অধ্যাপক ড. গোলাম রাব্বানী
X

অধ্যাপক ড. গোলাম রাব্বানী

অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) ড. গোলাম রব্বানীকে নোবিপ্রবির উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। 

‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে এর মধ্যে সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের (ঢাবির অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন। 

উল্লেখ্য, এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy