নারায়ণগঞ্জে উগ্র মেজাজের ‘নেতানিয়াহু’, ওজন ৭৫০ কেজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চোখের দৃষ্টি তীক্ষ্ণ, যেন সবসময় সতর্ক। কেউ কাছে গেলেই নাক দিয়ে জোরে শব্দ তুলে তেড়ে আসে। খামারের কর্মচারীরা

2026-05-14T20:37:47+00:00
2026-05-14T20:37:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে উগ্র মেজাজের ‘নেতানিয়াহু’, ওজন ৭৫০ কেজি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৭৬)
উগ্র মেজাজের মহিষ নেতানিয়াহু
X

উগ্র মেজাজের মহিষ নেতানিয়াহু

চোখের দৃষ্টি তীক্ষ্ণ, যেন সবসময় সতর্ক। কেউ কাছে গেলেই নাক দিয়ে জোরে শব্দ তুলে তেড়ে আসে। খামারের কর্মচারীরা বলেন, প্রতিদিন যারা তাকে খাবার দেয়, গোসল করায়, পরিচর্যা করে—তাদেরও রেহাই নেই। সুযোগ পেলেই গুঁতো দিতে চায়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে থাকা অ্যালবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। খামারিদের ভাষ্য, স্বভাবের সঙ্গে মিল রেখেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামে এমন নামকরণ।

গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের আগ্রহ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে খামারে এত লোকজন আসতে দেখা যেত না। এখন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। 

কয়েক সপ্তাহ আগেই নারায়ণগঞ্জে আরেকটি অ্যালবিনো মহিষ আলোচনায় আসে। সেটির মাথার চুল ও চেহারার গড়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়ে নাম দেওয়া হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। সেই মহিষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এবার একই ধরনের আরেকটি অ্যালবিনো মহিষকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। খামারের কর্মচারীরা বলছেন, মহিষটির আচরণই মূলত তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

ক্যাটেল ফার্মের ম্যানেজার বলেন, এটা মূলত অ্যালবিনো জাতের মহিষ। আমাদের খামারে এই ধরনের ছয়টি মহিষ আছে। সবগুলোর স্বভাবই একটু উগ্র। তাই মজা করেই একটার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। পরে বাকিগুলোর নাম রাখা হয় ‘নেতানিয়াহু ওয়ান’, ‘টু’, ‘থ্রি’—এভাবে। তিনি বলেন, মানুষ এখন নাম শুনেই দেখতে আসছে। অনেকে শুধু ভিডিও করতে আসে, কেউ আবার কিনতেও আগ্রহ দেখাচ্ছে।

খামারে আগত দর্শনার্থীদের কেউ কেউ দাবি করেন, চোখের গঠন ও চাহনিতে নাকি সত্যিই নেতানিয়াহুর সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়। যদিও বিষয়টি পুরোপুরি কৌতুক ও তুলনার মধ্যেই সীমাবদ্ধ। মহিষটির ওজন প্রায় ৭৫০ থেকে ৭৬০ কেজির বেশি বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy