পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে খামারিকে জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত

সারাবাংলা

খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে

2026-05-14T21:37:24+00:00
2026-05-14T21:37:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে খামারিকে জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৪১)
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে
X

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে

খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে গদাইপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী।

​স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর গ্রামের ওই খামারি দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসতবাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পার্শ্ববর্তী বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। ​​অভিযান চলাকালে দেখা যায়, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই খামারিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন ​মো. ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।​ স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ​পাইকগাছা থানা পুলিশের সদস্য দল।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে তিনি সকল খামারিকে স্বাস্থ্যবিধি মেনে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম অনুসরণ করে খামার পরিচালনার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy