তালায় প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে খাল খনন কার্যক্রম শুরু

তালা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরার

2026-05-15T15:54:54+00:00
2026-05-15T15:54:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে খাল খনন কার্যক্রম শুরু
তালা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১১৩)
খাল খনন কার্যক্রম শুরু
X

খাল খনন কার্যক্রম শুরু

সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার জালাপুর ইউনিয়নে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেঠুয়া কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জেঠুয়া ঘের খাল (১ হাজার ৩৮০ মিটার) ও দুধের খাল (৭৪০ মিটার) খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৩ মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, এলজিইডি অফিসের সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ, সমিতির সভাপতি, এলসিএস কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে খাল খননের কাজ সম্প্রসারণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, একসময় দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ছিল খাল। বর্তমানে খাল খননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy