সৈয়দপুরে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাঁধা এবং মুসলিম সম্প্রদায়ের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক

2026-05-15T18:24:53+00:00
2026-05-15T20:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিট : ৫১)
বিক্ষোভ মিছিল
X

বিক্ষোভ মিছিল

ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাঁধা এবং মুসলিম সম্প্রদায়ের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক উসকানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে শহরে শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইয়্যুথ ফাউন্ডেশন সৈয়দপুর এর আয়োজনে ‘সৈয়দপুরের সর্বস্তরের মুসলিম ও সুন্নী জনতা’ এর ব্যানারে অনুষ্ঠিত এ বিশাল বিক্ষোভ সমাবেশে হাজার-হাজার ধর্মপ্রান মুসলিম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খন্ড-খন্ড মিছিল নিয়ে শহরের বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ ক্লাবের সামনের সমাবেশস্থলে জড়ো হন। এসময় ‘ভারত না বাংলাদেশ’ মুসলিম নির্যাতন বন্ধ করো’, ‘মসজিদ-মাদ্রাসায় হামলার বিচার চাই’, ‘ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র রুখে দাও’, মোদি-শুভেন্দু হুঁশিয়ার-হুঁশিয়ারসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। 

এসময় বিক্ষোভকারীরা মোদি ও শুভেন্দুর কুশ-পুত্তলিকা দাহ করে। ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানীর সভাপতিত্বে ও ইয়্যুথ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি হামিদ জামাল আশরাফী, মুফতি শাহজাদা আশরাফী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, ইয়্যুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি আবুল কালাম আজাদ, হাফেজ মুফতি আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে ভারত সরকারকে মুসলিম নির্যাতন বন্ধ, ধর্মীয় স্থাপনায় হামলার বিচার এবং সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একইসাথে বিশ্ব মুসলিম উম্মাহ্’কে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর মুসলিম উম্মাহ্’র শান্তি, নির্যাতিত মানুষের মুক্তি এবং বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy