বুয়েটে নতুন ভিসি ড. একরামুল হকের যোগদান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

অধ্যাপক ড. একরামুল হক দেশের উচ্চশিক্ষা ও প্রকৌশল গবেষণার অঙ্গনে সুপরিচিত এক নাম। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে বুয়েটের পুরকৌশল

2026-05-15T20:42:29+00:00
2026-05-15T20:42:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুয়েটে নতুন ভিসি ড. একরামুল হকের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৭৮)
অধ্যাপক ড. একরামুল হক
X

অধ্যাপক ড. একরামুল হক

অধ্যাপক ড. একরামুল হক দেশের উচ্চশিক্ষা ও প্রকৌশল গবেষণার অঙ্গনে সুপরিচিত এক নাম। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং অনার্স মার্কসসহ মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। শুক্রবার (১৫ মে) দায়িত্ব নেয়ার মাধ্যমে অধ্যাপক ড. একরামুল হক বুয়েটের ১৬তম ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার বুঝে নেন। পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) ও ১১(২) ধারা মোতাবেক অধ্যাপক ড. একরামুল হককে আগামী চার বছরের জন্য বুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক ড. একরামুল হক দেশের উচ্চশিক্ষা ও প্রকৌশল গবেষণার অঙ্গনে সুপরিচিত এক নাম। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং অনার্স মার্কসসহ মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ খ্রিষ্টাব্দে সহকারী অধ্যাপক, ১৯৯৭ খ্রিষ্টাব্দে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ খ্রিষ্টাব্দে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বুয়েটে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশে তিনি ব্যাপকভাবে সমাদৃত। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কুমিল্লা শহরে জন্মগ্রহণকারী অধ্যাপক ড. একরামুল হক ছাত্রজীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ১৯৮১ খ্রিষ্টাব্দে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৩ খ্রিষ্টাব্দে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের প্রজ্ঞাবান, দূরদর্শী ও গবেষণাভিত্তিক নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতিশীল অগ্রযাত্রার সূচনা করবে। তার নেতৃত্বে বুয়েট বিশ্বমানের প্রকৌশল শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে নতুন উচ্চতায় অধিষ্ঠিত হবে বলেও সকলের প্রত্যাশা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy