টঙ্গীতে ডিবির অভিযানে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার

2026-05-15T21:06:13+00:00
2026-05-15T21:06:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ডিবির অভিযানে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৯১)
টঙ্গীতে ডিবির অভিযান
X

টঙ্গীতে ডিবির অভিযান

গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ পরিদর্শক শফিকুল ইসলাম।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।  

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে) তারিখের একটি সাধারণ ডাইরির তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy