টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলিডে মার্কেট চালু হয়েছে যশোর টাউন হল ময়দানে। প্রতি শ্রক্রবার ছুটির

2026-05-16T11:18:24+00:00
2026-05-16T11:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ৩০)
টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন
X

টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলিডে মার্কেট চালু হয়েছে যশোর টাউন হল ময়দানে। প্রতি শ্রক্রবার ছুটির দিনে বিকেল ৩টা থেকে মাঠের দক্ষিণপাশে এই মার্কেট শুরু হবে। চলবে সূর্যাস্ত পর্যন্ত।

শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু প্রধান অতিথি হিসেবে মার্কেটটির উদ্বোধন করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক শওকত শাহী, দেলোয়ার হোসেন. উইনরক ইন্টারন্যাশনালের সুপ্তি দিপ্রা এবং রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, রাইটস যশোর পরিচালিত মানব পাচার বিরোধী কার্যক্রমে বিদেশ থেকে ফিরে আসা সার্ভাইভারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংস্থা পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প থেকে সার্ভাইভারদেরকে আয়বর্ধক নানা কাজের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এসব সার্ভাইভাররা বাজার থেকে নানা পণ্য কিনে বিক্রির পাশাপাশি নিজেরাও কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করে থাকেন। সেসব পণ্যের সম্ভার নিয়ে প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের দক্ষিণপাশে হলিডে মার্কেট পরিচালিত হবে। এজন্য যশোর ইনস্টিটিউটের বিগত কমিটির কাছ থেকে অনুমতিও গ্রহণ করেছে রাইটস যশোর।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy