জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৯৬৩টি সিমকার্ড জব্দ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ

2026-05-16T11:26:36+00:00
2026-05-16T11:26:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৯৬৩টি সিমকার্ড জব্দ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৩৪)
জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার,  ৯৬৩টি সিমকার্ড জব্দ
X

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৯৬৩টি সিমকার্ড জব্দ

জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জামালপুর পৌরসভার দাপুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে টিকিট কালোবাজারি চক্রের সদস্য মিনাতুর রহমান মিনাত (২৫) ও মোঃ শাকিব (২৪) কে গ্রপ্তার করা হয়েছে। তাদের বাড়ি দাপুনিয়া এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের বিভিন্ন রুটের ১২টি টিকিট,  ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে অতিরিক্ত মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করত।

এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। একইসঙ্গে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy