টঙ্গিবাড়ীতে ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু

টঙ্গীবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের উত্তর গনাইসার শিকদার বাড়িতে কুরবানির পশু প্রস্তুত

2026-05-16T11:30:24+00:00
2026-05-16T11:33:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ১১:৩৩ এএম  (ভিজিট : ১১৮)
টঙ্গিবাড়ীতে এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু
X

টঙ্গিবাড়ীতে এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের উত্তর গনাইসার শিকদার বাড়িতে কুরবানির পশু প্রস্তুত করেছে সিকদার এগ্রো ফার্ম। 

দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুগুলো ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের নজর কাড়ছে।

ফার্ম কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ খামারিদের তত্ত্বাবধানে গরুগুলোকে সবুজ ঘাস, খৈল, ভুসি ও পুষ্টিকর খাবার খাইয়ে পরিচর্যা করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। ফলে গরুগুলো সুস্থ, সবল ও কুরবানির জন্য উপযোগী হয়ে উঠেছে।

এবার সিকদার এগ্রো ফার্মে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়েছে। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে রাখা হয়েছে বিভিন্ন দামের গরু। পরিচ্ছন্ন পরিবেশ ও যত্নশীল ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই ফার্মে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

সিকদার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমিন সিকদার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ক্রেতাদের হাতে সুস্থ ও নিরাপদ কুরবানির পশু তুলে দেওয়া। ভালোবাসা ও আস্থাই আমাদের অনুপ্রেরণা।”

ঈদকে সামনে রেখে স্থানীয়দের মধ্যেও ফার্মটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই সরাসরি ফার্মে গিয়ে গরু দেখছেন এবং পছন্দ অনুযায়ী বুকিং দিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy