বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে।এ ঘটনায়

2026-05-16T11:30:15+00:00
2026-05-16T11:30:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১৭২)
বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
X

বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে। 

নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। 

এ ঘটনায় আরও আহত হয়েছে নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫)দেলোয়ার হাওলাদার (৫০), ভাগিনা মিজানুর রহমান (৪০), খবির শিকদার (৫০)। প্রাথমিকভাবে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের একটা ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার,উজ্জ্বল গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

আজ দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেলে ৩ টার দিকে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, রড,বাশ,লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।  এসময় বাশের আঘাতে নিহত হালিম হাওলাদার মাটিতে লুটিয়ে পরলে তার বুকে বাশ দিয়ে খোচানো হয়। এতে সে গুরুতর আহত হয়।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত একটা জমিতে বালু ভরাট করতে গেলে রিপন হাওলাদার, আউয়াল মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়,  এসময় আমি সহ ৫-৬ জন আহত হই। এর মধ্যে আমার বড় ভাই মারা যায়। 

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy