আনোয়ারায় দুর্ধর্ষ চুরি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন স্থানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। ফলে আনোয়ারা উপজেলার গ্রামীণ অঞ্চলে জনগণ চোর আতঙ্কে

2026-05-16T11:36:56+00:00
2026-05-16T11:36:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় দুর্ধর্ষ চুরি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৫৩)
আনোয়ারায় দুর্ধর্ষ চুরি
X

আনোয়ারায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন স্থানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। ফলে আনোয়ারা উপজেলার গ্রামীণ অঞ্চলে জনগণ চোর আতঙ্কে ভুগছে। এদিকে পুলিশ প্রশাসন  চুরির  ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করলেও চুরির  ঘটনা থামছে না।  

দোকানপাট ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মন্দিরেও চরির ঘটনা ঘটছে। গত বুধবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পাটনীকোঠা গ্রামে  ডাক্তার বাবলা দাসের বাড়িতে  দুর্ধর্ষ  চুরি  ঘটনা ঘটে। সঙ্ঘবদ্ধ চোরের দল মেশিন দিয়ে তালা বদ্ধ ঘরের  হুক কেটে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। ঘরে থাকা পূজার সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পুরা ঘরের জিনিসপত্র গুলো চোরেরা তছনছ করে। যা দেখে স্থানীয় জনগণ হতবাক হয়ে পড়ে। 

এদিকে ডাক্তার বাবলা দাস গণমাধ্যমকে বলেন চোরের দল ঘরের তিনটি দরজার হুক কেটে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। 

তিনি বলেন আমার জীবদ্দশায় এই ধরনের ঘটনা বাড়িতে আর ঘটেনি। আমরা আতঙ্কিত। 

আনোয়ারা  থানার ওসি (তদন্ত) মজনু মিয়া জানান- চুরির ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। যেকোনো মূল্যে চুরির ঘটনায় সম্পৃক্তদেরকে গ্রেফতার করা হবে।  এলাকায়  রাত্রিকালীন পুলিশ টহল  জোরদার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy