ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের

2026-05-16T14:41:55+00:00
2026-05-16T14:41:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ৯৯)
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন
X

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

আজ শনিবার (১৬ মে) সকাল ১০টায় তারা সুগন্ধা-গাবখান চ্যানেলসহ নলছিটি উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনের ক্ষতিগ্রস্ত স্থান সমূহ  ঘুরে দেখার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণ কাজের গুণগত মানও পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে ভাঙনের বর্তমান পরিস্থিতি ও তাদের দুর্ভোগের বিষয়েও খোঁজখবর নেন সংসদ সদস্য জীবা আমিনা খান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক  হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি মো.আনিসুর রহমান তাপু, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy