বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাট হেফাজের ১ বছর জেল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মো. হেফাজকে (৩০) মাদকসহ আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-05-16T16:02:44+00:00
2026-05-16T16:02:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাট হেফাজের ১ বছর জেল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৫৭)
বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট হেফাজ
X

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট হেফাজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মো. হেফাজকে (৩০) মাদকসহ আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১৬ মে) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। 


পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।


দণ্ডিত মাদক সম্রাট হেফাজ উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড খুদুকখালী মান্নান পাড়া এলাকার মৃত আব্দুল মালেক বলীর ছেলে। হেফাজের বিরুদ্ধে দীর্ঘদিন ছনুয়া ও শেখেরখীল এলাকায় প্রকাশ্যে ইয়াবাসহ মাদক বিক্রির অভিযোগ রয়েছে। 


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, 'দণ্ডিত যুবক হেফাজের বিরুদ্ধে প্রকাশ্যে ইয়াবা-মাদক বিক্রিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।'# 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy