শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির মতবিনিময় ও মেধা বৃত্তি প্রদান

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির আয়োজনে অভিভাবকদের মতবিনিময় সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬

2026-05-16T17:02:28+00:00
2026-05-16T17:02:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির মতবিনিময় ও মেধা বৃত্তি প্রদান
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৮৮)
শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির মতবিনিময় ও মেধা বৃত্তি প্রদান
X

শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির মতবিনিময় ও মেধা বৃত্তি প্রদান

নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির আয়োজনে অভিভাবকদের মতবিনিময় সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  (১৬ মে) দুপুরে একাডেমির মাঠ প্রাঙ্গণে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির আয়োজনে অভিভাবকদের মতবিনিময় সভা ও বশির এডুকেশন জোন এর আয়োজনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র একাডেমির প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।

সভাপতিত্ব করেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো: তফাজ্জল হোসেন। 

উদ্বোধক ছিলেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মো: বশিরুল ইসলাম বশির। 
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মো: আমিনুল ইসলাম, অত্র একাডেমির  সহ-সভাপতি মো: ওসমান গণি, চন্দন কুমার দত্ত, মাওলানা মো: আলতাফ হোসেন, শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সহ সভাপতি মোমেন খান, মো: এমদাদুল হক খোকন, মো: ফরহাদ মিয়া, মো: হারিছ মিয়াসহ অভিভাবকবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বশির এডুকেশন জোন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ১০৭ জনকে নগদ এক হাজার টাকা, সনদ ও মেডেল প্রদান করা হয়।

এছাড়াও শতভাগ উপস্থিতি, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের শ্রেষ্ঠ অভিভাবক পুরুষ্কার , শ্রেষ্ঠ শুভাকাঙ্খী পুরুষ্কার ,জাতীয় কর্মসূচীতে অংশগ্রহকৃত ( কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, শপথ , জাতীয় সংগীত ,স্কাউড, নৃত্য,গান, কবিতা ও দাবা) শিক্ষাথীদের এককালীন নগদ পাঁচশত টাকা  মেডেল, শুভেচ্ছা ও অভিনন্দন পুরুষ্কারসহ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ একলক্ষ পয়ঁতাল্লিশ হাজার প্রদান করা হয় ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy