গাজীপুরে ৫ খুন: অবশেষে সেই ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দোড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটি গাজীপুরে

2026-05-16T17:23:25+00:00
2026-05-16T17:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৫ খুন: অবশেষে সেই ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৮৩)
অভিযুক্ত ফোরকানের লাশ
X

অভিযুক্ত ফোরকানের লাশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দোড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটি গাজীপুরে তিন সন্তান, স্ত্রী ও শ্যালকসহ পাঁচ খুনের ঘটনায় অভিযুক্ত ফোরকানের বলে নিশ্চিত করেছে গাজীপুর জেলা পুলিশ।

নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নৌপুলিশের এসপি আলমগীর হোসেন জানান, আজ শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। গাজীপুর পুলিশ ফোরকানের লাশ হিসেবে শনাক্ত করে। লাশ গাজীপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী, নিহতের পরিবারের সদস্য ও মামলার তদন্ত কর্মকর্তা লাশটি ফোরকানের বলে ধারণা করেন। 

নৌ-পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তবে পুরোপুরি পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট অথবা লাশ অর্ধগলিত থাকায় সেটি না করা গেলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হবে।

উল্লেখ্য গত শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে ওই পাঁচ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন খানম (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) ও ছেলে রসুল মোল্লা (২৩)। এর মধ্যে শারমিন ফোরকান মোল্লার স্ত্রী। মীম, হাবিবা ও ফারিয়া তাদের সন্তান। রসুল মোল্লা নিহত শারমিনের ছোট ভাই। 

গত বৃহস্পতিবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার ঘটনায় পলাতক স্বামী ফোরকান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। সোমবার মেহেরপুর সদর থানা এলাকা থেকে আসামি ফোরকানের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়। 

এদিন সকাল ৬টা ৫০ মিনিটে ট্রাক চালকের একজন সহকারী পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেলিংয়ের পাশে মোবাইলটি পড়ে থাকতে দেখে তুলে নেন। তারপর সেটি নিয়ে তিনি মেহেরপুরে চলে যান। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তার সেটি উদ্ধার করে। তবে তার লাশ পাওয়া যায়নি। 

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে ওই হেলপার জানায়, পদ্মা সেতুতে মোবাইল পেয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম পদ্মা সেতুতে যায় এবং সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জানতে পারে প্রাইভেটকার থেকে কোনও এক ব্যক্তি পদ্মা সেতুতে নামছে। নামার পর তার হাত থেকে মোবাইল এবং ব্যাগটি রাখছে। নামার পর সে দেড় থেকে দুই মিনিট অপেক্ষা করে। ঘটনার দিন সকাল ৬টা ৪৫ মিনিটে পদ্মা সেতুর রেলিংয়ের ওপরে উঠে নদীতে ঝাঁপ দেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy