ঢাবিতে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ঘিরে শিবিরের ব্যতিক্রমী প্রচারণা ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষা

বিভিন্ন সময় ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে প্রতিপক্ষ ছাত্রসংগঠনগুলোর মধ্যে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যবহার করতে দেখা যায়। রাজনৈতিক সমালোচনা ও ব্যঙ্গের অংশ হিসেবে শব্দটি দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে আলোচনায় রয়েছে।

2026-05-17T11:23:04+00:00
2026-05-17T11:23:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ঘিরে শিবিরের ব্যতিক্রমী প্রচারণা ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৬০)
নবীনবরণে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগানকে ব্যঙ্গ করে ঢাবি শিবিরের ব্যতিক্রমী প্রচারণা
X

নবীনবরণে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগানকে ব্যঙ্গ করে ঢাবি শিবিরের ব্যতিক্রমী প্রচারণা

বিভিন্ন সময় ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে প্রতিপক্ষ ছাত্রসংগঠনগুলোর মধ্যে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যবহার করতে দেখা যায়। রাজনৈতিক সমালোচনা ও ব্যঙ্গের অংশ হিসেবে শব্দটি দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে আলোচনায় রয়েছে। 

তবে এবার সেই প্রচলিত স্লোগানকেই ভিন্নভাবে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সংগঠনটির একটি ব্যানার শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে বড় অক্ষরে লেখা ছিল “এই গুপ্ত গুপ্ত…”, সঙ্গে ছিল কার্টুনধর্মী চিত্র ও হাস্যরসাত্মক উপস্থাপনা। ব্যানারটির ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, শিবিরকে ঘিরে প্রচলিত ব্যঙ্গাত্মক শব্দকেই সংগঠনটি এবার মজার ছলে নিজেদের প্রচারণায় ব্যবহার করেছে। বিষয়টি অনেকের কাছেই নতুন ও ব্যতিক্রমী মনে হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক নেতা জানান, ‘গুপ্ত’ শব্দটিকে কেন্দ্র করে যেসব নেতিবাচক প্রচারণা চালানো হয়, সেটিকে গুরুত্ব না দিয়ে বরং হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করাই ছিল তাদের উদ্দেশ্য। তার ভাষ্য, শিক্ষার্থীদের সঙ্গে সমসাময়িক ট্রেন্ড ও পরিচিত উপস্থাপনার মাধ্যমে সংযোগ তৈরির চেষ্টা করেছে সংগঠনটি।

সংগঠনটির আরেক নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় শিবিরকে ঘিরে যে ধরনের অভিযোগ তোলা হয়, সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ সেগুলোকে গুরুত্বের সঙ্গে নেয় না। বরং বিষয়টি অনেক সময় ক্যাম্পাসে হাস্যরসের উপাদান হিসেবেই আলোচিত হয়।

এদিকে ব্যানারটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক প্রচারণার নতুন কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ক্যাম্পাস সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করছেন।




  বিষয়:   ছাত্রশিবির  স্লোগান  ক্যাম্পাস 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy