মাসুদ সাঈদীর নামে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য অসত্য দাবি

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন।

2026-05-17T11:31:03+00:00
2026-05-17T14:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাসুদ সাঈদীর আলী নামে কোনো ব্যক্তিগত সহকারী নেই
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৩১ এএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ২:২৮ পিএম  (ভিজিট : ১০৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন জানান, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। 

সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা ছবি ব্যবহার করে তাকে সংসদ সদস্যের ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তোলেন। জনসভায় অনেকেই তার আশপাশে থাকতেন, যাদের সবার ব্যক্তিগত পরিচয় জানা সম্ভব ছিল না। 

আলী শেখও তেমনই একজন। তিনি মূলত একজন গেজেটেড জুলাই যোদ্ধা পরিচয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং ছবি তুলতেন।

বিবৃতিতে আরও বলা হয়, আলী শেখের বিষয়ে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়ার পর তাকে আগেই সতর্ক করা হয়েছিল এবং সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে আসতে নিষেধ করা হয়েছিল। স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দও বিষয়টি অবগত আছেন।

বিবৃতিতে স্পষ্ট করা হয়, “অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক—আমরাও তা চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”

জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ভুয়া পেজ ও আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, প্রয়োজনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




  বিষয়:   মাসুদ সাঈদী  পিরোজপুর-১  আলী শেখ  ফরহাদ হোসেন  অপপ্রচার প্রতিবাদ  পিরোজপুর নিউজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy