প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:১৮ পিএম (ভিজিট : ১৭)

X
কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরের পর কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হলো কেন্দুয়ার খিদিরপুর কেন্দুয়া এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ এনামুল হক কাকন (৪২), বাদে আঠারোবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোঃ সাহারুল (৩৫) এবং গৌছাসিয়া এলাকার আকবর আলীর ছেলে মোঃ হারুন অর রশিদ (৫০)।
অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক ভাবে শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় ।
তিনি আরও বলেন- ইতোমধ্যে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, কেন্দুয়ায় মাদকসেবিদের কোন জায়গা নেই। এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।