ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

শিক্ষা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।

2026-05-17T12:11:47+00:00
2026-05-17T12:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৮৩)
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান
X

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। 

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে তিনি প্রথমে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারত করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ নতুন উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্থান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও সকল অফিস প্রধানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য (চ্যান্সেলর) এ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, বহুমাত্রিক গবেষণা এবং বর্ণাঢ্য প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।




  বিষয়:   Education News  University News  Bangladesh Education  VC Appointment  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy