ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‍্যাব।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভাঙ্গুড়া

2026-05-17T12:49:10+00:00
2026-05-17T12:49:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৪৪)
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
X

ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‍্যাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১৪মে) দুপুর ১টা ৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান(এস) বিএন এবং র‍্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতার কৃত  প্রভাত দাস ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া গ্রামের সুধির দাসের ছেলে।

র‍্যাব আরও জানায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

১৫ মে (শুক্রবার) গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শাকিউল আযম বলেন, ঢাকায় ধৃত আসামীকে ভাঙ্গুড়া থানা হেফাজতে নিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy