রাণীনগরে মারপিটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগরে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউনিয়ন যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে।শনিবার (১৬মে) সন্ধ্যায় বহিস্কারের বিষয়টি

2026-05-17T13:03:24+00:00
2026-05-17T13:07:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাণীনগরে মারপিটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ১:০৭ পিএম  (ভিজিট : ৩৫)
রাণীনগরে মারপিট করে বহিস্কার হলেন যুবদল নেতা উজ্জ্বল
X

রাণীনগরে মারপিট করে বহিস্কার হলেন যুবদল নেতা উজ্জ্বল

নওগাঁর রাণীনগরে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউনিয়ন যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে। 


শনিবার (১৬মে) সন্ধ্যায় বহিস্কারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু।


এর আগে শুক্রবার (১৫মে) যুবদলের নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। 


সদ্য বহিস্কৃত ওই নেতার নাম রেজাউল ইসলাম উজ্জল। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। 


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম রওশন ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে প্রেস বহিস্কারাদেশে।


সদ্য বহিস্কার হওয়ার কারণ জানতে চাইলে রেজাউল ইসলাম উজ্জল মুঠোফোনে বলেন, খাঁনপুকুর হাটে উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই আহত হয়। আর হাটে মারামারির এই ইস্যুকে কাজে লাগিয়ে আমার দলের প্রতিপক্ষরাই সুযোগটা নিয়েছে। তারা আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। কারণ আমি এলাকায় দলের একটা ভালো পজিশনে আছি। তবে আমি কোনে কিছুর সাথে জড়িত না। 


বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ হায়দার টিপু মুঠোফোনে বলেন, রেজাউল ইসলাম উজ্জল এলাকায় গন্ডগোল করার কারণে তাকে বহিস্কার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy