নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন

জাককানইবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অষ্টম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।শনিবার

2026-05-17T13:12:22+00:00
2026-05-17T13:17:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ১:১৭ পিএম  (ভিজিট : ২৬)
যোগদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন
X

যোগদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অষ্টম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনরা।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভ্যর্থনা গ্রহণ শেষে তিনি প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে যোগদান পত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের 'চির উন্নত মম শির' স্মৃতিস্তম্ভে, 'নজরুল ভাস্কর্যে' এবং বেগম জিয়ার নিজ হাতে উদ্বোধনকৃত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'আমি শূন্য থেকে শুরু করতে চাই কিন্তু পরিপূর্ণ হয়ে ফিরে যেতে চাই। যদি আপনাদের সবার সহযোগিতা থাকে, যদি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে বিশ্বাস করি আমি পারবো। কারণ আমি হচ্ছি ব্যক্তি মাধ্যম, বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদেরই। ডাইভার্সিটি হলো সৌন্দর্য। একেকজনের ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তারা যদি নীতি ও আদর্শগত দিক থেকে এগিয়ে আসে এবং দেশের কল্যাণে কাজ করতে চায়, আমি স্বাগত জানাবো। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে মানসম্মত, উন্নত এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।'

প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ২০২৬ সালের ১৪ মে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy