ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে লিফট কোরের ম্যাট ঢালাই কাজের উদ্বোধন করলেন ভিসি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে মূল ভবনের (একাডেমিক ও প্রশাসনিক) লিফট কোরের

2026-05-17T14:11:50+00:00
2026-05-17T14:11:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে লিফট কোরের ম্যাট ঢালাই কাজের উদ্বোধন করলেন ভিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ৮১)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে লিফট কোরের ম্যাট ঢালাই কাজের উদ্বোধন করলেন ভিসি
X

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে লিফট কোরের ম্যাট ঢালাই কাজের উদ্বোধন করলেন ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে মূল ভবনের (একাডেমিক ও প্রশাসনিক) লিফট কোরের ম্যাট ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

শনিবার (১৭ মে ) রাজধানীর বছিলা, কেরানীগঞ্জে অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণাধীন প্রশাসনিক ও একাডেমিক মূল ভবন পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর আনুষ্ঠানিকভাবে লিফট কোরের ম্যাট ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং প্রশাসনিক ও একাডেমিক ভবনের চলমান নির্মাণকাজ, পাইল ক্যাপ ও ম্যাট ঢালাই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন হলে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও তিনি জানান । 

ইআবির ভিসি বলেন  বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আধুনিক, সুশৃঙ্খল ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মমতাজী, পরিচালক (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন জনাব মো. জিয়াউর রহমান, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব-১ ও সহকারী অধ্যাপক জনাব আশফাক আখতার, প্রো-ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ও সহকারী রেজিস্ট্রার জনাব মো. আনিসুল কিবরিয়া, সহকারী পরিচালক (পওউ) জনাব মাহবুবর রহমান, জনাব দেবাংশু রঞ্জন নন্দী, জনাব দিলওয়ার হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy