ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল

অনলাইন ডেস্ক

শিক্ষা

বিদায়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রশাসন ও ‘গুপ্ত সংগঠন ছাত্রশিবির’ মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ছাত্রদল

2026-05-17T14:18:38+00:00
2026-05-17T14:18:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৪৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিদায়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রশাসন ও ‘গুপ্ত সংগঠন ছাত্রশিবির’ মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ছাত্রদল। আজ রবিবার (১৭ মে) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। তিনি ইতোপূর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

কিন্তু তার নিয়োগের পরপরই সাধারণ শিক্ষার্থী লেবাসধারী ডুয়েটের ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের বায়না তুলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

অথচ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয়। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।

আরো বলা হয়েছে, ডুয়েটের পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা, স্বেচ্ছাচারি নিয়োগসহ নানা অভিযোগ আছে। 

এই লক্ষ্যেই চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গুপ্ত সংগঠনের এধরণের অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

একইসাথে তারা আজ ডুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা দায়ী, তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শান্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। 




  বিষয়:   ডুয়েট  ছাত্রশিবি  ছাত্রদল 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy