কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের দিন তরুণীর বিষপান, মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে বিষপান করা জিন্নাত আরা নামের এক তরুণীর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে।

2026-05-17T18:24:16+00:00
2026-05-17T18:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের দিন তরুণীর বিষপান
হাসপাতালে মৃত্যু
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ১০৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে বিষপান করা জিন্নাত আরা (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ মে) দিবাগত রাতে তিনি মারা যান।

নিহত জিন্নাত আরা উপজেলার লেমশীখালী ইউনিয়নের কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে জিন্নাত আরা নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। সেখানে অনড় অবস্থানের একপর্যায়ে তিনি বিষপান করেন। খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম উল্লাহর সঙ্গে জিন্নাত আরার চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং অলি পাড়া থেকে কনে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। এই খবর পেয়ে দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই তিনি বিষপান করেন।




  বিষয়:   কুতুবদিয়া খবর  তরুণীর বিষপান  কক্সবাজার সংবাদ  কুতুবদিয়ায় আত্মহত্যা  কক্সবাজার অপরাধ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy