রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।আজ রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে

2026-05-17T19:07:30+00:00
2026-05-17T19:07:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৬২)
রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
X

রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


আজ রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শ্রীকান্ত মালাকার (২৫) উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুলাউড়ামুখী একটি ট্রাকের সঙ্গে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শ্রীকান্ত মালাকার মারা যান।


দুর্ঘটনার খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড় এলাকায় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।


এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy