বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার

2026-05-17T19:29:50+00:00
2026-05-17T19:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৫)
বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
X

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোসা: মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, হারোয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাউল মজুদ রয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসনে বোরো চাল (সিদ্ধ) ৪৯ টাকা কেজি দরে ৯২৩৮ মে: টন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মে: টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মে: টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy