শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তি সহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: আব্দুল আজিজ এমপি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তিসহ

2026-05-17T19:32:20+00:00
2026-05-17T19:32:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তি সহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: আব্দুল আজিজ এমপি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৩৬)
শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তি সহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: আব্দুল আজিজ এমপি
X

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তি সহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: আব্দুল আজিজ এমপি

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তিসহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক শিক্ষার্থী মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। অনেকে স্কুল টাইমে লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে, রেস্তোরায় ঘোরাফেরা করে। প্রেমে পড়ে বিয়েতে বসে বাবা-মা’র মান-সম্মান ক্ষুন্ন করছে। এগুলো বন্ধ করতে হবে। অন্যথায় সমাজে অনৈতিকতা বেড়ে যাবে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রায়দিনই মাদকাসক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। 

আজ রোববার নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্ব ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুল কাদের মিয়া, মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মোঃ সোলায়মান হোসেন, বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান, সরদার রফিকুল ইসলাম, ইকবাল হোসেন রাজু প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy