শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে দেয়নি, ইউএনও অফিসে গিয়ে যোগদান ডুয়েট ভিসির
শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে দেয়নি, ইউএনও অফিসে গিয়ে যোগদান ডুয়েট ভিসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৪ পিএম (ভিজিট : ১০২)

X
মোহাম্মদ ইকবাল
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশে ডুয়েট ক্যাম্পাসে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ।
এদিকে, সংঘর্ষের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করেন। বিকেলে সেখানেই তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানা গেছে।
রাতে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন জানান, বিকেলে ইউএনও অফিসে নবাগত ভিসি ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।