ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ যুবক নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের চালক শামীম (৩০) ও হেলপার অজ্ঞাত (১৮) নিহত হয়েছেন। নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

2026-05-18T09:53:44+00:00
2026-05-18T09:53:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ যুবক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের চালক শামীম (৩০) ও হেলপার অজ্ঞাত (১৮)  নিহত হয়েছেন। নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারাভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিসম্পন্ন মাছভর্তি একটি পিকআপ ওই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে মাছভর্তি পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক শামীম নিহত হন। এ সময় পিকআপে থাকা অজ্ঞাত হেলপার (১৮) গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর ওই হেলপারও মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একটি গাছের চারাভর্তি ট্রাককে পেছন থেকে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের দুজন নিহত হয়েছেন।




  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  ফ্লাইওভার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy