জাবিতে নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে তিনজন আটক

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ছাত্রীকে গালিগালাজ ও ইভটিজিংয়ের অভিযোগে টিপু সুলতান নামের এক বহিরাগত যুবককে আটক করে থানায়

2026-05-18T11:00:19+00:00
2026-05-18T11:00:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবিতে নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে তিনজন আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ৪৬)
জাবিতে নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে তিনজন আটক
X

জাবিতে নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে তিনজন আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ছাত্রীকে গালিগালাজ ও ইভটিজিংয়ের অভিযোগে টিপু সুলতান নামের এক বহিরাগত যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।


রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর সংলগ্ন ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুই ঘটনায় দুজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ইসলামনগর সংলগ্ন ফটকে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা টিপু সুলতান দুজন নারী শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযুক্তকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় বটতলার 'পেটুক' হোটেলের কর্মচারী মো. নাইম মুঠোফোনে ফেসবুক লাইভ ভিডিও ধারণ করছেন এমন অভিযোগে তাকেও থানায় সোপর্দ করা হয়।


অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ এলাকায় সাদ্দাম হোসেন নামের এক যুবক জামা খুলে ঘোরাফেরা করার অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত সাদ্দাম হোসেন আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি থানায় যাচ্ছেন বলে জানান।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস থেকে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy