প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:০৮ এএম (ভিজিট : ২৭)

X
রামগতিতে ইয়াবা ও নগদ টাকা সহ আটক- ২
লক্ষ্মীপুরের রামগতিতে ছামেনা বেগম (৪৫) নামের এক নারী ও তার শশুর আবদুল শহিদ (৭০) কে ২০৫ পিছ ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকাসহ আটক করেছে পুলিশ।
উপজেলা চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চর আফজল গ্রামের নাছিরের ঘর থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ইয়াবা সহ তাদের আটক করে।
এ ঘটনায় রাতেই রামগতি থানায় ৪ জনকে আসামি করে ২০১৮ এর ৩৬ (১) সারণী ১০ এর (ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
মামলার আসামিরা হলো- চর আফজল গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী ছামেনা বেগম, মাদক কারবারি আলতাফের দাদা আবদুল শহিদ, নাছিরের ছেলে আলতাফ হোসেন, এবং অপর আসামি হচ্ছে পূর্ব চর কলাকোপা গ্রামের মোঃ রাসেল, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নাছির উদ্দিনের (নাছির ডুবাই) ছেলে আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল সে দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইয়াবাসহ আলতাফ বাড়িতে অবস্থান করছে। এর ভিত্তিতে পুলিশ তার ঘরে প্রবেশ করতেই আলতাফ টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। এসময় আলতাফের মা ছামেনা বেগম ঘরে থাকা ইয়াবা ও নগদ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ২০৫ পিছ ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে।
এঘটনায় ছামেনার শশুর তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এতে পুলিশের পোষাক ছিড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল শহিদ ও তার পুত্র বধু ছামেনা মেগমকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামেনা তার ছেলে আলতাফের অপরাধের কথা স্বীকার করে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, ২০৫ পিছ ইয়াবাসহ ছামেনা বেগম ও তার শশুর আবদুল শহিদকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।