পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য

2026-05-18T16:04:27+00:00
2026-05-18T16:04:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৩২)
পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
X

পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুুনূর রশীদ। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, সরাইগাছি খাদ্যগুদামের ওসিএলএসডি জাকির হোসেন ভুঁইয়া, বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শাখিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। 

সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার নিতপুর ও সরাইগাছি দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে চাল ১ হাজার ১৬৬ মেট্রিকটন, ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ৯৬৭ মেট্রিকটন এবং ৩৬ টাকা কেজি দরে গম ৮০৯ মেট্রিকটন ক্রয় করা হবে। 

অপরদিকে, ইউএনও রাকিবুল ইসামের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পোরশা এর আয়োজনে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধীকার নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগদেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, সহকারি প্রকৌশলী বিদ্যুৎ হোসেন সহ কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy