ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের দাবিতে ব্লকেড কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শিক্ষা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে।সাধারণ শিক্ষার্থীদের

2026-05-18T16:23:17+00:00
2026-05-18T16:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের দাবিতে ব্লকেড কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৪:২৭ পিএম  (ভিজিট : ৪৫)
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের দাবিতে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত
X

ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের দাবিতে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে আজ সোমবার (১৭ মে) ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ১৭ মে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো-
১। “যে ভিসি আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে চাই না”- অনতিবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে।
২। ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে।
৩। শিক্ষার্থী ও সহপাঠীদের ওপর সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের স্থায়ী বহিষ্কার করতে হবে।

এদিকে ১৭ মে'র ঘটনার প্রতিবাদে ১৮ মে “ডুয়েট ব্লকেড” কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান রয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছে তবে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্দিষ্ট অবস্থানে পুলিশও অবস্থান করছে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি ক্যাম্পাসের বাইরে গাজীপুরেই অবস্থান করছেন। নতুন সহকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক ও যোগাযোগ রক্ষা করে চলেছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy