মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য-এস.এম.ফয়সল এমপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব

2026-05-18T16:28:40+00:00
2026-05-18T16:28:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য-এস.এম.ফয়সল এমপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩১)
মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য-এস.এম.ফয়সল এমপি
X

মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য-এস.এম.ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। সেই ঐতিহ্য রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় থাকলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। 


এজন্য সকলকে গুজব ও বিভ্রান্তি মূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে। মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাকে বিপুল ভোট নির্বাচিত করেছেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। মাধবপুর ও চুনারুঘাটে শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এবং শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ


আজ সোমবার সকালে মাধবপুর উপজেলার সম্মিলিত সনাতনী সমাজের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।


মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কান্তি পালের সভাপতিত্বে সংবধর্না সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ, সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমদ এমবিএ, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। লিটন রায় এবং পরিতোষ পালের পরিচালনায় অন্যাবোনন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিমাংশু রঞ্জন দেব, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, পন্ডিত রবি দাস, অবিনত বাম্গী, সুরঞ্জন পাল


বিভিন্ন মন্দির কমিটি, সামাজিক সংগঠন ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy