কোরবানির হাটে খালেদা জিয়াকে উপহারের সেই ‘কালো মানিক’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার খামারে এখন দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। এর মূল আকর্ষণ

2026-05-18T16:46:38+00:00
2026-05-18T16:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোরবানির হাটে খালেদা জিয়াকে উপহারের সেই ‘কালো মানিক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৬৩)
‘কালো মানিক’
X

‘কালো মানিক’

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার খামারে এখন দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। এর মূল আকর্ষণ বিশাল আকৃতির ষাঁড় ‘কালো মানিক’, যা একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত সেটি গ্রহণ করা হয়নি।

প্রায় ৪৫ মণ ওজনের এই ষাঁড়টি এবার কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা।

প্রায় ১২ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ‘কালো মানিক’ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ বিস্ময়ের সঙ্গে দেখছেন গরুটির বিশাল আকৃতি। স্থানীয় এলাকাতেও এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খামারি সোহাগ মৃধা জানান, সাত বছর ধরে অত্যন্ত যত্নে তিনি গরুটিকে লালন-পালন করেছেন। ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনার পর সেই গাভির বাছুর থেকেই ‘কালো মানিক’-এর জন্ম। পরে ধীরে ধীরে সেটি বড় হয়ে বিশাল আকার ধারণ করে।

তার দাবি, দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর পেছনে প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। ভালো দাম পেলে এবার কুরবানির বাজারে গরুটি বিক্রি করতে চান তিনি।

সোহাগ মৃধা আরও জানান, গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে ঢাকায় নেওয়া হয়েছিল। পরে তিনি গরুটি পরিবারের আর্থিক কাজে ব্যবহার করার পরামর্শ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy