বগুড়ায় ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করা ব্যবসায়ী রাহুল যাদবের মৃত্যুকে ঘিরে নতুন মোড় নিয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

2026-05-18T21:47:51+00:00
2026-05-18T21:47:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৬৯)
ব্যবসায়ী রাহুল যাদব
X

ব্যবসায়ী রাহুল যাদব

বগুড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করা ব্যবসায়ী রাহুল যাদবের মৃত্যুকে ঘিরে নতুন মোড় নিয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তাঁর সাবেক স্ত্রী, বর্তমান স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাহুলের বাবা নিরঞ্জন গোয়ালা। রোববার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন রাহুলের সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), তাঁর বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫) এবং প্রিয়ার বাবা প্রদীপ মহন্ত। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহীম আলী।

এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে রাহুল যাদবের সঙ্গে প্রিয়া রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রিয়ার সঙ্গে হৃদয় মহন্তের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে কয়েক দফা কথা বলা হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মেয়েকে কোচিংয়ে নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন প্রিয়া রানী। এরপর তিনি আর ফিরে আসেননি। কয়েক দিন পর হৃদয় মহন্তকে বিয়ে করেছেন উল্লেখ করে একটি হলফনামা পাঠান। সেই সঙ্গে নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে।

পরিবারের ভাষ্য, এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। গত বৃহস্পতিবার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাহুলের পরিবারের দাবি, দাম্পত্য ভাঙন, আর্থিক ক্ষতি ও সামাজিক চাপে তিনি চরম হতাশায় ভুগছিলেন। তাঁর শেষ ফেসবুক স্ট্যাটাসেও সেই মানসিক যন্ত্রণার ইঙ্গিত ছিল।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy