প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫০ পিএম (ভিজিট : ৭৮)

X
ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যু
জামালপুরে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক কৃষক মারা গেছে। সোমবার সকালে শহরের দড়িপাড়া মোল্লাবাড়ীতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্লা দড়িপাড়া মোল্লাবাড়ীর জুলু মোল্লার ছেলে।
জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিহতের স্বজন আলী আজাদ মোল্লা জানান, তিনতলা ছাদের উপর বৃষ্টির পানি জমেছিল।
ধান শুকানোর জন্য ছাদের পানি নিষ্কাশনের সময় হঠাৎ নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমেছে।